POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২, ২০২১ | সময়: ১০:৪৮ অপরাহ্ণ

কচুয়ায় সম্পত্তিগত ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাতাবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানাগেছে, কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের আবুল হোসেনের সাথে একই গ্রামের আলী আক্কাস গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার দুপুরে কথা কাটাকাটি নিয়ে ওই গ্রামের আরাফাত হোসেন,আব্দুল আউয়াল, বারাকাত মিয়া,ফারুক হোসেন গংরা একই বাড়ীর স্কুল ছাত্রী তামান্না আক্তার (১৪) ও দোলোয়ার হোসেন (৫০)এর উপর অতর্কিত হামলা করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দেলোয়ার হোসেন জানান, বাতাবাড়িয়া গ্রামের অধিবাসী আলী আক্কাস গংদের সঙ্গে আবুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই সুত্র ধরে শুক্রবার দুপুরে আবুল হোসেনের গৃহের মালামাল ভাংচুরকে কেন্দ্র বিবাদ সৃষ্টি হলে আমি তাদের থামাতে গেলে প্রতিপক্ষরা আমাকে এলোপাথারি ভাবে মারধর করে আহত করে । এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন