POPULAR BD NEWS
Popular BD News Logo

সৎ মাকে কুপিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২, ২০২১ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ায় ধারালো অস্ত্র দিয়ে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় শুক্রবার সকালে তাকে হত্যা করা হয় জানান উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।

নিহত আনোয়ারা বেগম (৪০) এই এলাকার হোসেন আহমেদের দ্বিতীয় স্ত্রী।

ওসি মোরশেদ স্থানীয়দের বরাতে বলেন, হোসেন আহমেদের প্রথম পক্ষের ছেলে মোহাম্মদ আলমগীর (২৫) সঙ্গে তার সৎ মা আনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়া হয়।

“এর জেরে শুক্রবার সকালে আবারও ঝগড়া বাধলে আলমগীর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারাকে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই আনোয়ারা নিহত হন। ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারার মাথা ও ঘাড়সহ শরীরের চার-পাঁচ জায়গায় ক্ষত হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

ঘটনার পর থেকে মোহাম্মদ আলমগীর পলাতক রয়েছেন বলে জানান ওসি মোরশেদ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সূত্র:নিওজ২৪

h/n

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন