POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১, ২০২১ | সময়: ১০:০৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামে বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে আবু ইউসুফ (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অধিবাসী ও শ্রমিকলীগ নেতা মোস্তফা কামালের ছেলে।

মোস্তফা কামাল জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সাথে খেলার এক পর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে আবু ইউসুফ ডুবে যায়। পরে খোজাখুজির এক পর্যায়ে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন