POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ থেকে টাকা পাচার: শাস্তি চেয়ে বিক্ষোভ কানাডায়

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ২৮, ২০২০ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ

গত ১৪ জানুয়ারি ‘৩০০ কোটি টাকা মেরে কানাডায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মানববন্ধন করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাট করে কানাডায় বসবাসরত লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভিন্ন রকমের এক মানববন্ধন অনুষ্ঠিত হয় কানাডার টরন্টো শহরে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডেনফোর্থে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, তীব্র শীতকে উপেক্ষা করে বরফ ঢাকা রাস্তায় দাড়িয়ে পোস্টার, প্ল্যাকার্ড হাতে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশ নেন এবং বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের প্রতিবাদ জানান। তারা এইসব অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানান।

বেসিক ব্যাংকসহ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে ব্যবসায়ীরা কানাডায় বসতি গেড়েছেন মর্মে ১৪ জানুয়ার দেশ রূপান্তরে একটি অনুসন্ধানী প্রতিবেদক প্রকাশি হয়।

প্রতিবেদনটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়।

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং তাদের বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলন শুরু করেন প্রবাসীরা। তারই অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ নাগরিকদের উদ্যোগে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হলেও বাংলাদেশ আওয়ামী লীগের অন্টারিও শাখা এই আন্দোলনে সমর্থন দেয় এবং মানবন্ধনে অংশ নেয়। এছাড়া ২৪ জানুয়ারি ড্যানফোর্থে মিজান কপ্লেক্সে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন