POPULAR BD NEWS
Popular BD News Logo

গাঁজা ও ইয়াবাসহ এক নারী আটক

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ৩১, ২০২১ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ

দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজা ও ইয়াবাসহ রানু রাণী রায় (৪৫) নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।

আটককৃত রানু রাণী রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়া এলাকার গজেন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী।

র্যাব-১৩ এর দিনাজপুর সিপিসি-১ এর অধিনায়ক আবদুল্লাহ আল মামুন জানান, গত মঙ্গলবার রাতে চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ১ হাজার ২১৫ পিস ইয়াবাসহ রানু রাণী রায় নামে এক নারীকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃত রানু রাণী রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন