POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাস্ক না পরায় ৭ পথচারীকে জরিমানা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মার্চ ৩১, ২০২১ | সময়: ৯:১৬ অপরাহ্ণ

কচুয়ায় মাস্ক না পরায় পথচারী, চালকসহ বিভিন্ন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কচুয়া পৌরসভাধীন বাজারের বিভিন্ন দোকানে ও পথচারী মানুষের মাস্ক না থাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ৭ জন পথচারীকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেন।

জরিমানা দেয়া ব্যক্তিরা হলেন: সফিউল্যাহ, রায়হান, সফিক, হাসান, আকাইদ হোসেন,কাউয়ুম ও সজিব। এছাড়া মোটর সাইকেল লাইসেন্স না থাকায় আনোয়ার হোসেন নামের এক যুবককে নগদ ৫ শত টাকা জরিমান করা হয়।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ স্বাস্থ্য বিধি না মানলে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন