চাঁদপুরের হাজীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে আরিফা ইসলাম (২) শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার বিকালে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া তালুকদার বাড়ীতে এঘটনা ঘটে।
পানিতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আরিফা চাঁদপুর সদর থানার কামরাঙ্গা গ্রাম থেকে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে আসছিল।
স্থানীয়রা জানান, শিশুটির নানার বাড়ীর রতন মিয়ার ঘরে বেড়াতে আসলে সবার অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আরিফা ইয়াছিন খানের মেয়ে।
সে চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুন বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ না করায় বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়।