POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যবসায়িক উন্নতি ও বাবা মায়ের স্মরনে দোয়া ও মিলাদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২১ | সময়: ১০:৫৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার অন্যতম ব্যবসায়িক প্রানকেন্দ্র রহিমানগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম সওদাগরের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে আব্দুস সালাম সওদাগরের রহিমানগর বাজারস্থ কোম্পনী ভবনে তাঁর প্রয়াত বাবা মায়ের রুহের মাগফেরাত,আসন্ন ইউপি নির্বাচনে কড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সেফালী এন্টারপ্রাইজে আজ বুধবার থেকে বার্ষিক শুভ হালখাতা উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আব্দুল ওয়াদুদ,রহিমাগর বাজার ব্যবসায়ীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে যৌথ ভাবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, তালতলী পূর্বপাড়া জামে মসজিদের খতিব মো: মফিজুল ইসলাম আল কাদেরী ও মাওলানা মুফতি ওমর ফারুক শাহজী এবং মাও. আব্দুর রহমান শাহপুরী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন