চাঁদপুরে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ৩১জন। চাঁদপুর সদর হাসপাতালে করোনা বিষয়ক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম (৬৫) নামের নারী মারা গেছেন।
তিনি সোমবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। তারপর তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি মারা যান।
তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে। এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১৮১জন। মৃতের সংখ্যা ৯২ জন।