POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়কে প্রাণ গেল ৩ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৮, ২০২১ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন।

শনিবার দিবাগত সাড়ে ৩টার দিকে উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মো. আয়াচ (৩৬), শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী খাইরুল বশর জানান, নোয়া গাড়িতে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন সাতজন। পথিমধ্যে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন চারজন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্র:যুগান্তর

h/n

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন