POPULAR BD NEWS
Popular BD News Logo

ভবনধসে নিহত ১৮

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৮, ২০২১ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

মিসরের কায়রোতে শনিবার ১০তলা একটি ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

এর আগের দিন দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহতের শোক কাটিয়ে না ওঠতেই শনিবার ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটল। খবর আরব নিউজের।

গেসর সুয়েজ জেলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

তারা আরও জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

কায়রোর গভর্নর খালেদ আবদেল আলাল ঘটনাস্থল পরিদর্শ করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রকৌশলীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

সূত্র:যুগান্তর

h/n

 

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন