চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহে—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
শুক্রবার বিকেল ৪টায় তিনি ঢাকা নিউরো সাইন্স হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।
ফরিদউল্যাহ চৌধুরী’র স্ত্রী নাসরিন জাহান শেফালি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্যা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবরের প্রতি গভীর সমবেদনা জানান।
H/N