বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত শ্লোগানকে সামনে রেখে পরীক্ষামুলক অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজ ডটকমে একটি হত্যার ঘটনায় ফলোআপ প্রতিবেদন করেছেন সাংবাদিক এসএম মিরাজ মুন্সী।
এই নিউজ পোর্টালের এডিটর-ইন-চিফ মনিরুজ্জামান বাবলু সোমবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে প্রতিবেদক এসএম মিরাজ মুন্সীকে পুরষ্কার প্রদান করেন।

রোববার রাতে পপুলার বিডিনিউজ ডটকম এ প্রকাশিত প্রতিবেদনটি।
পুরস্কার পেয়ে সাংবাদিক এস এম মিরাজ মুন্সী বলেন, সংবাদ লেখার পর পুরস্কার পেলে উৎসাহ বেড়ে যায়। পপুলার বিডিনিউজ ডটকম এর পরিবারের সকলকে ধন্যবাদ।

পপুলার বিডিনিউজ ডটকমের এডিটর-ইন-চিফ মনিরুজ্জামান বাবলু বলেন, ভালো সংবাদ হলেই পুরষ্কার থাকবে। প্রথমত হাজীগঞ্জ উপজেলার যে কোন সাংবাদিক ভালো রিপোর্ট করলে পপুলার বিডিনিউজ ডটকম এর পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে।