POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু

হাবিবা আক্তার ইভা | প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ভবন সংলগ্ন ইতি এন্টারপ্রাইজ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটের বাথরুমের বালতিতে ডুবে দেড় বছরের শিশু মেহেনুর আক্তারের মৃত্যু হয়েছে।

এমন মর্মান্তিক দুর্ঘটনাটি বৃহস্পতিবার বিকাল চারটায় ঘটে। তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব  ইউনিয়নের এন্নাতলী মিজি বাড়ী।  মা মরিয়ম আক্তার রুমা। বাবা মুশফিকুল আলম হাজীগঞ্জ আইডিয়াল প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষক। তাদের তিন মেয়ে এক ছেলে। মেহেনুর আক্তার তাদের ছোট মেয়ে ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুকে প্রথমে আরিয়ানা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোন ডাক্তার ছিল না। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেখান থেকেও আরো নিশ্চিত হতে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশু মেহেনুর আক্তারকে তার গ্রামের বাড়ি এন্নাতলী জমাদ্দার বাড়িতে রাত আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন