POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের সাইফুল লাকসামে আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৪, ২০২১ | সময়: ১০:১৯ অপরাহ্ণ

স্যার শরীরটা ভালো না এ বলে বাসায় গিয়ে বিষ পান করে আত্মহনন করলো কৃষি ব্যাংকের কর্মকর্তা সাইফুল রহমান (৩৫)। লাকসাম উপজেলার বিজরা বাজারে কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন তিনি । সাইফুল হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের হাছান আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৩ মার্চ বিকালে উপজেলার বিজরা বাজারে একটি ভাড়াটিয়া বাসায়। ব্যাংকের কর্মকর্তা সাইফুল ও তার স্ত্রী তামান্না সাথে দাম্পত্য কলহ কারণে আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

জানাজায়, উপজেলা বিজরা বাজার কৃষি ব্যাংকের কার্যালয়ে এক বছর ধরে কর্মরত আছেন সাইফুল রহমান। গত কয়েক বছর আগে হাজীগঞ্জ উপজেলা তামান্না বেগমেকে বিবাহ করেন তিনি। বিজারা বাজার শাখায় কর্মরত থাকায় স্ত্রী কে নিয়ে একটি ভাড়া করা বাসায় বসবাস করতেন। এ পর থেকে সাইফুল ও তার স্ত্রী তামান্না সাথে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। গত মঙ্গলবার অফিসে কর্মরত থাকা অবস্হায় দুপুরে নিজ বাসায় যান সাইফুল। ওই দিন বিকালে তার স্ত্রী তামান্না মুঠোফোনে কৃষি ব্যাংকের ম্যানেজার কে বলেন, সাইফুল কি যেনো পান করেছে, তার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি বাসায় আসেন। এসময় বাসার পাশের লোকজন সাইফুল রহমান কে হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষি ব্যাংকের ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, সাইফুল রহমান অফিস কর্মরত থাকায় অবস্থায় মঙ্গলবার দুপুরে আমাকে বলেন, স্যার আমার শরীরটা ভালো না এ বলে বাসায় যান তিনি। বিকালে তার স্ত্রী তামান্না মুঠফোনে জানান সাইফুল বিষ পান করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মুখ দিয়ে পেনা বাহির হচ্ছে। পরে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

বুধবার বিকালে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষটি এটা হত্যা না আত্মহত্যা বলা যাবে ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন