দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।