POPULAR BD NEWS
Popular BD News Logo

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৪, ২০২১ | সময়: ১২:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন ৫৬০ জন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন ডেয়ার ক্লাউভ। তিনি বলেন, মৃত ও আহতদের পাশাপাশি আরও ৪০০ জনকে মঙ্গলবার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আগুনে প্রায় ১০ হাজার ঘর পুড়ে গেছে এবং আশ্রয় হারিয়েছেন প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা শরণার্থী।

আগুনে পুরো ক্যাম্প এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। অনেকে অন্য ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করে। এ সময় অনেক শিশু হারিয়ে গেছে বলে স্বজনরা জানান।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. হামিদ জানান, আগুনে তার নিয়ন্ত্রণাধীন অনেক ঘরসহ অন্তত এক হাজারেরও বেশি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে বড় মার্কেট বালুখালী বলিবাজার। এতে অর্ধশতাধিক কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন