POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পদ্মা ফুটবল দলের কাছে হেরেছে মেঘনা দল

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ২৩, ২০২১ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ২য় ম্যাচে রান্ধুনীমূড়া ১০,১১,১২ নং ওয়ার্ড গঠিত মেঘনা দল এবং ৪,৫,৬ নং ওয়ার্ড গঠিত পদ্মা দল মুখোমুখি হয়।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে, দুইদলের মুখোমুখি লড়াইয়ে প্রথম অর্ধে গোল শূন্যে ড্র থাকে। ২য় অর্ধের খেলা শুরু হলেও গোলের দেখা না পাওয়া দুইদল।পরে ৪০ মিনিটের মাথায় ৫ নং জার্চি পরিহিত ফরহাদ হোসেনের দুর্দান্ত লং কিকে ১-০ গোলে এগিয়ে যায় মেঘনা দল।পরে খেলা শেষ হওয়ার ২ মিনিটের মাথায় জালালউদ্দিনের গোলে সমতায় পিরে টিম পদ্মা।পরে ১-১ গোলে ড্র করে টাইবেকারে গড়ায় টিম মেঘনা এবং পদ্মা।২ বারের টাইবেকারও সমতায়, পরে ১ কিকের টাইবেকারে জয় তুলে নেয় ৪,৫,৬ নং ওয়ার্ড গঠিত পদ্মা দল।খেলাটি পরিচালনা করেন (রেপারী) মো. জাহাঙ্গীর আলম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, এই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ হারুনুর রশিদ এবং তদন্ত ওসি ইব্রাহিম খলিল, খেলায় আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডে সুমন তপদার, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম,১০নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডে মোঃ সাদেকুজ্জামান মুন্সী, ১২নং ওয়ার্ডে মোঃ শাহআলম এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা।

আগামী ২৪ মার্চ বিকেলে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে গঠিত পদ্মা এবং ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে গঠিত ডাকাতিয়া দল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন