সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। এ অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করতে দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ। তবে, বাধ্য করে নয়, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পরিস্থিতি মোকাবিলায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে লোক সমাগম নিয়ন্ত্রণ ও মাস্ক পরতে বাধ্য করতে মাঠে ছিলো সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে, সংক্রমণ কিছুটা কমে আসায় সিথিল হয় স্বাস্থ্যবিধি। কিন্তু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় আবারও গতকাল রোববার থেকে সারাদেশে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।

“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার জিয়ানগর, টোরাগর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় মাস্ক না পরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ।
ওইসময় অতিরিক্তি পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা চাই যে, করোনার মহামারি থেকে উপজেলার মানুষগুলো যেন সুরিক্ষত থাকুক।
তিনি আরো বলেন, করোনা থেকে মুক্তি পেয়ে গেছি, সেটা ভাবার কোনো কারণ নেই। সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরার বিকল্প নেই। পুলিশ সবাইকে আহ্বান জানাতে চায়, সবাই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মানার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো মাস্ক পরা।
ওইসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত ইব্রাহিম খলিল, সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, এসআই আলিম, এসআই ইউনুস, এ এস আই রিয়াজ, এ এস আই রেজাউলসহ কর্মরত পুলিশ কর্মকর্তারা।