মতলব উত্তর লুধুয়া গ্রামের, মধ্য লুধুয়া বেপারি বাড়ির লতিফ বেপারির গরুর খামারে আনুমানিক রাত ১২ টায় মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে ধারনা করে এলাকা বাসির।
লতিফ বেপারির গরুর খামারে ৪ টি গরু ছিল ৪ টি গরুই আগুনে পুড়ে মারা গেছে।
এসময় লতিফ বেপারি বলেন, আমি নিস্ব হয়ে গেলাম।আমার আয় এর উৎস ছিলো এই ৪ টি গরু।
এখন আমার কি হবে, কি ভাবে আমি সংসার চালাবো কিছুই জানি না, এ কথা বলার সময় উনি জ্ঞন হারান।
স্থানিয় জনগন বলেন, সরকারি ভাবে যদি ওনাকে একটু সাহায্য করা হয় তাহলে উনি সুন্দর ভাবে চলতে পারেন,তা না হলে ওনার আয়ের কোন উৎসই থাকবে না।