POPULAR BD NEWS
Popular BD News Logo

রূপালি পর্দার জগতে আসছেন মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: মার্চ ২২, ২০২১ | সময়: ২:০৯ অপরাহ্ণ
রূপালি পর্দার জগতে আসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও সমাজকর্মী রাফিয়াথ রশীদ মিথিলা। আলোচিত নির্মাতা অনন্য মামুনের ‘অমানুষ’ নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি নামি রেস্টুরেন্টে ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন মিথিলা ও নিরব দুজনেই। এই দুই তারকার বন্ধুত্ব বহুদিনের। এর আগে তারা একসঙ্গে বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুট ও মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে কাজ করেছেন। এবার প্রথমবার তাদের রসায়ন দেখা যাবে সিনেমার পর্দায়।
নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করি। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করবো।’ তিনি আরও জানান, ছবির প্রথম লটের শুটিং হবে পাহাড় ও জঙ্গলে ঘেরা বান্দরবানে।
মিথিলার কথায়, শুধু গল্প নয়, সামগ্রিক আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছি। তাই খুব আগ্রহ নিয়েই কাজটি করতে যাচ্ছি। সিনেমা অনেক বড় একটি ক্যানভাসের জায়গা। এখানে কাজ করতে হলে আলাদা প্রস্তুতি লাগে। মানসিকভাবেও এখন আমি সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত। আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘অমানুষ’। আশা করি দারুণ কিছুই হবে।
অন্যদিকে নিরব বলেন, ‘অমানুষ’-এর গল্প নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এক কথায় অসাধারণ একটি গল্প। এতে নায়িকা হিসেবে থাকছেন আমার বন্ধু মিথিলা। ওর সঙ্গে আমার এক যুগের বন্ধুত্ব। এবার সেই বন্ধুত্বটা দেখা যাবে সিনেমার পর্দায়। সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো বলে আশা করি।
জানা গেছে, বনজঙ্গলে থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘অমানুষ’-এর চিত্রনাট্য।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন