POPULAR BD NEWS
Popular BD News Logo

৭ বছর ধরে ঝুলছে ভাঙা এই ব্রিজটি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৬:১৯ অপরাহ্ণ

সাত বছর ধরে ঝুলছে ভাঙা ব্রিজটিরাজাপুরের বদনিকাঠি ও দক্ষিণ সাউথপুর গ্রামের সংযোগ সড়কের ভাঙা ব্রিজ।
ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বদনিকাঠি ও দক্ষিণ সাউথপুর গ্রামের সংযোগ এলাকার ব্যাপারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ব্রিজটি ভেঙে রয়েছে। কিন্তু মেরামতে এগিয়ে আসছে না কেউ। ফলে দীর্ঘ সাত বছর ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন দু’গ্রামের হাজারো মানুষ।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ও কলেজ ছাত্র মাইনুল ইসলামসহ একাধিক এলাকাবাসী বলেন, ওই স্থানে প্রায় বিশ বছর আগে খালের ওপর লোহার অ্যাঙ্গেল দিয়ে দুই লক্ষাধিক টাকা ব্যয়ে একটি পাটা ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত সাত বছর আগে পাটাগুলো ভেঙে পড়ে যায়। বর্তমানে ওই ব্রিজের পাশে এলাকাবাসী কাঠ-বাঁশ দিয়ে কোনোরকম সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। তবে এলাকার বৃদ্ধ, স্কুল শিক্ষার্থী ও রোগীরা বেশি ঝুঁকিতে পারাপার হন।

সাঁকো পার হতে গিয়ে যেকোনো সময় বড় ধরনে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। একইসঙ্গে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন