POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বের শীর্ষস্থানীয় আলেম আস-সাবুনিকে ইস্তান্বুলে দাফন সম্পূর্ণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৬:১২ অপরাহ্ণ

বিশ্বের শীর্ষস্থানীয় আলেম আস-সাবুনিকে ইস্তান্বুলে দাফন
বিশ্বের শীর্ষস্থানীয় আলেম আস-সাবুনির মরদেহ তুরস্কের ইয়োলভা শহর থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ইস্তান্বুলে নেয়া হয়। ২০ মার্চ ‘আল ফাতিহ’ মসজিদে জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকানের (রহ.) কবরের পাশে মের্কেজেফেন্ডি মসজিদে দাফন করা হয়েছে।

জানাজায় একে পার্টি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান মুহাম্মাদ এমিন আকবাওসালু, সিরিয়ার ইসলামিক কাউন্সিলের সভাপতি উসাম এর রাফাই, একে পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগানের উপদেষ্টা প্রফেসর ড. ইয়াসিন আক্তা, সাবেক এমপি সেভকি ইলমাজ এবং বিজ্ঞান ও চিন্তা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ইহসান সেনোজাক, সাবুনির আত্মীয়-স্বজন ও পরিবারের সবাই অংশগ্রহণ করেন।

ইয়ালোভা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. অ্যালিজান দাদেবীরেন বলেন, মুহাম্মদ আলী আস-সাবুনি আধুনিক শতাব্দীর অন্যতম শীর্ষস্থানীয় তাফসির পন্ডিত ছিলেন।

তিনি বলেন, ‘তিনি আধুনিক শতাব্দীর শীর্ষস্থানীয় তাফসির পন্ডিতদের মধ্যে একজন ছিলেন। এই শিক্ষকের তাফসির অনেক কাজে এসেছে। তার মধ্যে অন্যতম হলো সাফওয়াত-তাফসির, যা বর্তমান সময়ে অত্যন্ত সুপরিচিত ও যুগোপযোগী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন