POPULAR BD NEWS
Popular BD News Logo

পানির ট্যাংকিতে মিলল যুবকের লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

মেহেরপুরে ছাদে পানির ট্যাংকি থেকে মাদকাসক্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাকিব হোসেন (২৬)

রোববার দুপুর ১২টার দিকে শহরের বেড়পাড়ায় পাশের বাড়ির বকুল হোসেনের বাড়ির ছাদে পানির ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব উপজেলার বেড়পাড়ার গবাদিপশু ব্যবসায়ী আরমান হোসেনের ছোট ছেলে। তার পকেটে নেশাজাতীয় জুতার আঠা ও পলিথিন পাওয়া গেছে।

নিহত যুবকের ভাই আরিফ হোসেন জানান, রাকিব পরিবারের কোনো শাসন মানে না। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

এলাকাবাসী জানান, বকুল মাদকাসক্ত যুবক। শনিবার সন্ধ্যার পর থেকে রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার বকুলের বাড়ির লোকজন ছাদে গিয়ে পানির ট্যাংকি উন্মুক্ত দেখে ঢাকনা দিতে গিয়ে রাকিবের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন