POPULAR BD NEWS
Popular BD News Logo

থানার ছাদে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৪:১২ অপরাহ্ণ

চাকরিতে যোগদানের দেড় মাস পর পাবনায় হাসান আলী নামে এক পুলিশের এসআই আত্মহত্যা করেছেন।

রোববার সকালে আতাইকুলা থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেড় মাস আগে হাসান আলী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন