POPULAR BD NEWS
Popular BD News Logo

সংবর্ধনায় পাওয়া সালটি প্রবীণ আওয়ামীলীগ কর্মীকে উপহার দিলেন মেয়র লিপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২০, ২০২১ | সময়: ১১:৫৪ অপরাহ্ণ

সংবর্ধনায় পাওয়া সালটি প্রবীণ আওয়ামীলীগ কর্মীকে উপহার দিলেন হাজীগঞ্জ পৌরসভা মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।

শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডবাসির পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়। ওই সময় মেয়রকে ফুল, সম্মাননা ও বাঙ্গালীর ঐতিহ্য সাল উপহার দেয়া হয়।
মেয়র পরে সালটি ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ কর্মী আনু মিয়া (৭০)কে মঞ্চে ডেকে নিয়ে সালটি তাকে উপহার দেন।

প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন বলেন,৩ নং ওয়ার্ডবাসীর জন্য সবসময় আমরা সেবার দরজা খোলা থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, কাউন্সিলরদের মধে্য পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল আযহার আলম বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সত্য ব্রত ভদ্র মিঠুন প্রমুখ।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হানুর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান বেপারী, প্রবীণ নেতা আওয়ামী লীগ নেতা বাসেদ খাঁন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গাজী ইকবাল হোসেন, সহ-সভাপতি মনির মির্জার, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হোসেন সর্দার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরতি নারী কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন