POPULAR BD NEWS
Popular BD News Logo

গর্ত থেকে উদ্ধার করলো তিন ভাইয়ের লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২০, ২০২১ | সময়: ১২:০২ পূর্বাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালুর গর্তে চাপা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেলকা কিশামত সদরে এ ঘটনা ঘটে। পরে বিকালে তাদের লাশ সেখান থেকে তোলা হয়।

নিহতরা হলো- গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আবির হোসেন (৫), হজরত আলী (৭) এবং বেলকা কিশামত সদরে শফিকুল ইসলামের ছেলে মামাতো ভাই রিফাত মিয়া (৩)

পরিবারের লোকজন জানান, নানার বাড়িতে বেড়াতে আসে গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারোবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আবির হোসেন ও হজরত আলী সকালে মামাতো ভাই রিফাত মিয়াকে নিয়ে খেলতে যায়।

বেলকা কিশামত সদর গ্রামে বালু দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে বালু তোলার কারণে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়। সেই গর্তে তারা খেলার সময় পাড়ের একাংশ ধসে পড়লে তারা সবাই চাপা পড়ে।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এদিকে দুপুরে তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ওই গর্ত থেকে একে একে তিনটি লাশ উদ্ধার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন