হাজীগঞ্জ উপজেলার৫নং সদর ইউনিয়নের সুহিলপুর সমাজকল্যাণ পাঠাগারের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুষ্কার বিতরণ ও পাঠাগারের উন্নয়নকল্পে অনুদান গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম মীর। তিনি পাঠাগারে উন্নয়নকল্পে সরকারের বরাদ্দ থেকে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে পাঠাগারের পাশে থাকার জন্য দৃঢ় ব্যক্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানে সুহিলপুর সমাজকল্যাণ পাঠাগারের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এড.বিল্লাল হোসেন পাটওয়ারীর মৃত্যুতে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। এছাড়া সুহিলপুর সমাজকল্যাণ পাঠাগার এর প্রধান পৃষ্টপোষক, উপদেষ্টা ও দাতা সদস্য,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য উপ-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আবু ইউসুফ স্যারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ হাওলাদার বাবু, যুগ্ম সম্পাদক মোঃ আরিফ মজুমদার, মোঃ সফিউল ইসলাম ও জাহিদুল ইসলাম গাজীসহ প্রমুখ।