POPULAR BD NEWS
Popular BD News Logo

ওটার চর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

মতলব উত্তরের ওটার চর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৭ মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মিলাদ,দোয়া, কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।
সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী,হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান গোলাম হায়দার মোল্লা, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আশিকুজ্জামান, সহকারী শিক্ষক মিজানুর রহমান সিদ্দিকুর রহমান , ওসমান গনি খান, আল আমিন খান, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, জেসমিন আক্তার প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন