POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১০১ কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার পক্ষ থেকে বিজয়মেলার মাঠে শিশুশিক্ষার্থীরা মুজিব কোট পরিধান করে একই সারিতে সাজানো এক পাউন্ড করে পৃথক ১০১টি কেক কাটে।

এর আগে শিশুরা একযোগে ১০১টি রঙিন বেলুন আকাশে উড়িয়ে দেয়।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, কর্নেল মালেক মেডিকেল কলেজ, নর্থসাউথ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি (এনপিআইইউবি) ও এনপিআইয়ের পক্ষ থেকে ড. ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ কর্নেল (অব) জাহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়মেলার পাশে স্থাপিত বিজয় সরণিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশসুপার রিফাত রহমান শামীম ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন।

সুত্র:যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন