চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জাতীয় দিবস উপলক্ষে বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
অনুষ্ঠঠানে টেলিকনফেরান্সের মাধ্যমে প্রধান আতিথির বক্তব্য রাখেন চাঁদপুর – ৫ নির্বাচিত এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলী ফারভীন মিলি, থানার অফিসার ইন চার্জ হারুনুর রশিদ প্রমূখ। পরে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের আয়োজনে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটিত হয়।র