POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়াবাসহ হাজীগঞ্জের জাকির ও আরিফ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৯:০০ পূর্বাহ্ণ

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হাজীগঞ্জ উপজেলা থেকে মোঃ জাকির হোসেন (৩৫) ও মোঃ আরিফ হোসেন (২৮) নামে দুই মাদকব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

১৪ মার্চ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম হাজিগঞ্জ থানাধীন খলাপাড়া খোকার বাড়ির সামনে ইমাম হোসেনের চাউল এর গোডাউন এর দক্ষিণ পাশ থেকে এ দুই আসামীকে আটক করেন।

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, তাদের দেহ তল্লাশি করে ৪০০+১০০=৫০০ পিস ইয়াবাসহ আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন