POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৮:৫৩ পূর্বাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট

হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জসিম উদ্দিন খলিফা (২৪) রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জসিম উদ্দিন ওই গ্রামের খলিফা বাড়ির চুননু খলিফার ছেলে।

মঙ্গলবার সকালে রাজমিস্ত্রী জসিম উদ্দিন খলিফা মজুমদার বাড়ির ক্বারী মজুমদারের নির্মাণাধীন ভবনের কাজ করতে যান। সেখানে তিনি পানির মোটর চালুর করার উদ্দেশ্যে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

হাজীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই জসিম উদ্দিন খলিফা নামের যুবককে মৃত্যু হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন