POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজশাহীতে ক্ষেতে আছড়ে পড়ল বিমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ | সময়: ৭:০৮ অপরাহ্ণ
রাজশাহীর তানোর উপজেলায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার লালপুর ও আড়াদীঘি গ্রামের মাঝামাঝি স্থানে আলুর ক্ষেতে বিমানটি আছড়ে পড়ে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানে একজন পাইলট ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দু’জনেই সুস্থ আছেন।

চেসনা-১৫২ মডেলের বিমানটি বাংলাদেশ ফ্লাইং ক্লাবের।

রাজশাহীর হযরত শাহমখদুম রহ: বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এই বিমানবন্দর থেকেই বিমানটি ওড়ে। তানোরে গিয়ে সেটি আলু ক্ষেতে আছড়ে পড়ে।

বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সাথে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ।

ক্যাপ্টেন মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, আমরা সুস্থ আছি। আমরা ঘটনাস্থলেই আছি। কীভাবে, কেন দুর্ঘটনা ঘটেছে- সেসব বিষয়ে পরে কথা বলা যাবে বলে জানান তিনি।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহী বিমানবন্দরেই ল্যান্ড করার সময় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটির চাকা ভেঙ্গে পড়ে। তবে কেউ হতাহত হননি।

এ ছাড়াও ২০১৫ সালে এই সংস্থার একটি বিমান রাজশাহী বিমানবন্দরে আছড়ে পড়ে। এতে নারী প্রশিক্ষণার্থী নিহত হন।

সুত্র:নয়া দিগান্ত

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন