POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের পূনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ | সময়: ৩:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের পূনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করলেন পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পূর্ণমিলনী আয়োজক কমিটির আমন্ত্রণে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র।

ওই সময় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির আহবায়ক আনোয়ার হোসেন বতুর সভাপতিত্বে ও মোঃ মনির হোসেন ভূঁইয়ার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তৃতাকালে পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন বলেন, শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণমিলনী অনুষ্ঠানটি হাজীগঞ্জ উপজেলায় একটি মাইলফলক হয়ে থাকবে। পূনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সবসময় খোঁজ খবর রাখবেন বলেও জানান তিনি।

ওই সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও হাজীগঞ্জ বড় মসজিদের মোতওয়াল্লী মো. আলমগীর কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, প্রাক্তন শিক্ষার্থী আহসান কলিম, স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, আয়োজক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম।
শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণমিলনী অনুষ্ঠান আগামী ১৫ই মে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকবৃন্দ।

পূর্ণমিলনী অনুষ্ঠান এর উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মনির কাজী, হাজী মোঃ কবির হোসেন কাজী। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম মজুমদার, আব্দুল্লাহ আল মেহমুদ, শাহজাহান তালুকদার, মিজানুর রহমান মিরাজুল ইসলাম সরোয়ার, আব্দুল্লাহ আল মামুন জীবন, মোঃ সাইফুল ইসলাম, সাজ্জাদ রশিদ ডেবিট, হাবিবুল্লাহ, মনির হোসেন, শাহ আলম, শাহ জালাল রুবেল, কাজী রায়হান উদ্দিন, কাজী সালাউদ্দিন, কাজী সোহাগ, কাজী মাইনুদ্দিন, কাজী আল আমিন, রহমত ভূঁইয়া, মাহসান, সাবের শাহ তালুকদার, সাইফুল ইসলাম, পিয়াশ, বাবু সহ আরো অনেকেই।

উল্লেখ, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিষ্ট্রেশন ফি- প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা অতিথিদের জন্য ৩০০ টাকা। রেজিষ্ট্রেশন করার শেষ সময় ৪ঠা মে ২০২১ইং।

আগামী ১৫ মে এই শিক্ষা প্রতিষ্ঠানের পূনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করেন আয়োজক বৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন