কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে সম্পত্তিগত বিরোধে হামলার ঘটনায় দুই নারী আজহারুল ইসলামের স্ত্রী মর্জিনা আক্তার (৩২) ও শফিকুল ইসলামের স্ত্রী মারজানা আক্তার (২৮) আহত হয়। গুরুতর আহত মারজানা আক্তার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) শফিকুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে বাড়ির নুর মিয়ার ছেলে সিরাজ মিয়া গংগদের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও বৈঠকের সিদ্বান্ত বিবাদীরা অমান্য করে আসছে। বসত ঘরের পশ্চিম পাশে খোলা স্থানে চুলা তৈরি করে গত দু’ তিন মাস ধরে রান্না-বান্নার কাজ করে আসছে বাদী পক্ষরা। ঘটনার দিন বাদী পক্ষরা ওই চুলায় রান্না করতে গেলে বিবাদী পক্ষরা তাদের ঘরে ধোয়া যায় ইস্যু তুলে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিবাদী নুর মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪৮), সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪০), সিরাজ মিয়ার মেয়ে কুলসুম বেগম,(২৩), ছেলে মাসুদ মিয়া (২৫), মেয়ে আছমা বেগম (১৮) শাফায়েত উল্লাহর ছেলে রবিউল্লাহ (২২) হামলা চালালে রান্না করতে যাওয়া আজহারুল ইসলামের স্ত্রী মর্জিনা আক্তার (৩২) ও শফিকুল ইসলামের স্ত্রী মারজানা আক্তার (২৮) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। অভিযোগে আরো বলা হয়েছে মর্জিনা বেগমের কাপড় ছোপর টানা হেছরা করিয়া শ্লীলতাহানীর চেষ্ঠা করে বিবাদী গনেরা। এ ছাড়া আহত দু’নারী’র গলায় থাকা দু’টি স্বর্ণের ছেইন বিবাদীরা ছিনাইয়া নেয় বলে উল্লেখ রয়েছে, যার মুল্য দেড় লক্ষ টাকার মত হবে বলে অভিযোগ উল্লেখ করেছেন বাদী শফিকুল ইসলাম।