POPULAR BD NEWS
Popular BD News Logo

চকলেটের প্রলোভনে শিশুকে যা করলো এই বৃদ্ধ

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৩, ২০২১ | সময়: ৮:১৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। পরে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বৃদ্ধ মো. ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্না শুনে তার মা লম্পটের ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় শিশুটির মা দেখতে পায় শিশুটির যৌনাঙ্গ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাতে ফরিদগঞ্জ থানায় শিশুটির বাবা মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে অভিযুক্তকে আটক করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা ধর্ষক ছিদ্দিক বেপারী আটক করেছি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন