POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জতীয় যুবজোটের মানববন্ধন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১৩, ২০২১ | সময়: ৮:১৩ অপরাহ্ণ

যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে। এ শ্লোগানকে ধারন করে, বিভিন্ন দাবী আদায়ের লক্ষে জাতীয় যুবজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর শহরের ডি এন উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজার নিয়ন্ত্রন, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানো এবং বেকারত্বের চাকরী, বেকার ভাতা, সরকারি চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করনীয় সহ বিভিন্ন দাবী তুলে ধরে এ মানবন্ধন ও আলোচনার আয়োজন করেন সংগঠনটি।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী শিকদার। জাতীয় যুবজোট, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং জাতীয় যুবজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোল্লা শাহজাহান সিরাজ, সম্পাদক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রবি দাস, জাসদ জেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস প্রমুখ।, এ সময় জাসদ, জাতীয় যুবজোট ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন