হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান মুজিব এর সমর্থনে ৭ নং ওয়ার্ড দোয়াগোন্ডা মজুমদার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার খোকন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিব।
তিনি তার বক্তব্যে শেখ হাসিনার ও স্থানীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে জনগণের উদ্দেশে বক্তৃতা করেন।
এদিকে একই উঠান বৈঠকে ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান সোহেল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বক্তৃতা করেন।
অন্যান্যদের মধ্যে এই উঠান বৈঠকের বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজ আহমেদ, তবদিল হোসেন, কাদের মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদ, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভূঁইয়া, মফিজ মিয়া, মফিজুল ইসলাম মহিবুল, এস এম শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, শাহজাহান মিলিটারি, গাজী ফরহাদ হোসেন সাদ্দাম, খোরশেদ মল্লিক, ফারুক হোসেন মিয়াজী, আবদুর রব মিয়া, সুমন কর্মকার, আলহাজ্ব মো. জামাল উদ্দিন বেপারী, ওসমান গনি, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, জাকির হোসেন বাবুল, মোশারফ হোসেন, মাহবুবুর রহমান, রেদোয়ান আহমেদ মজুমদার, শাহ নেওয়াজ শরীফ, আবুল কালাম মজুমদার ও আব্দুর রহিম।
যুবলীগ নেতা ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী মুরাদ, আনিসুর রহমান সোহেল, বাহাদুর মিয়া, মোহাম্মদ হোসেন, মো. শাহাদাত, মোঃ খোকন মিয়া, ওমর মুন্সী, মহসিন মিয়া, নুরুল ইসলাম নুরু, রাজ্জাক পাটোয়ারী, আরিফ হোসেন, মহিন, মাসুদ রানা, নূরুল ইসলাম নূরু, মুরাদ হোসেন, নূর হোসেন, হাবিব বেপারী, লিটন মল্লিক, আরিফ হোসেন, রাসেল, শাহপরান, সুজন মজুমদার, মাসুম গাজী, আলমগীর হোসেন ও মিজানুর রহমান।
উঠান বৈঠকে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে বক্তৃতা করেন শাহ নেওয়াজ শরীফ, গোলাম কিবরিয়া, সালাম মজুমদার, নাজিম মজুমদার, সাখাওয়াত হোসেন, জাহিদুল ইসলাম বাবু প্রমুখ।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর