অসুস্থ রণবীর কাপুর। কভিড আক্রান্ত হওয়ার পর থেকে রয়েছেন ঘরবন্দি। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। করছেন নিয়মিত যোগও। ফলে শিগগিরই রণবীর সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন নীতু কাপুর। তবে করোনার এই সময়েই রণবীর ঘরবন্দি থাকায় তাকে চোখে হারাচ্ছেন আলিয়া ভাট।
রণবীরকে দেখতে না পেয়ে, তাকে স্পর্শ করতে না পেরে যেন বিমর্ষ আলিয়া ভাটের।রণবীরকে ছাড়া যে তার ভাল লাগছে না, তা স্পষ্ট করে দেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ‘মেজর মিসিং’ বলে ক্যাপশন দিতে দেখা যায় আলিয়াকে। যা দেখে মন খারাপ রণবীর, আলিয়ার অনুরাগীদের।
সম্প্রতি করোনায় আক্রান্ত হন নীতু কাপুর। যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি। মায়ের পর এবার করোনায় আক্রান্ত রণবীর কাপুর। ফলে এই কঠিন সময়ে পরিবারই তার সবচেয়ে বড় ভরসা বলে জানান নীতু। ঋষি কাপুরের মৃত্যুর পর মন থেকে ভেঙে পড়েন নীতু কাপুর। ওই সময় রিদ্ধিমা কাপুরই তাকে সামলে রাখেন।