POPULAR BD NEWS
Popular BD News Logo

আইসোলেশনে থাকা হাজীগঞ্জের ১ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩১, ২০২০ | সময়: ৮:১২ পূর্বাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল (৫৫) নামের ব্যাক্তি মৃত্যুবরণ করেছেন।

রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১০.৫০মিনিটের দিকে তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত মোস্তফা কামাল জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মোস্তফা কামাল করোনা উপসর্গ নিয়ে সকাল ১০টায় হাসপাতালে এসেছেন। তাকে আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু হলে ১০.৫০মিনিটে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে বাকী কাজ করার জন্য প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চাঁদপুরে গত ৩ দিনে করোনা আক্রান্ত ১জনসহ উপসর্গ নিয়ে শহরে, সদরের চান্দ্রায়, মতলব উত্তরে ও কচুয়ায় ৭জন মৃত্যুবরণ করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন