POPULAR BD NEWS
Popular BD News Logo

সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১২, ২০২১ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজিরা করা হয়।
মোহাম্মদ থানা সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।
থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম খান যুগান্তরকে জানান, মডেল স্বর্ণাকে আদালতে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে তার।

সাবেক স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ গতকাল জানান, ২০১৫ সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এছাড়া একাধিক বিজ্ঞাপনের মডেলও ছিলেন তিনি।

২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকে স্বর্ণার পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। এরপর কামরুল সৌদি আরব চলে যান। গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।

সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানায়, সে কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন