POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ রয়েছে মৃত্যুর ঝুঁকিতে

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১২, ২০২১ | সময়: ৪:১৫ অপরাহ্ণ

লাখ লাখ মানুষ ক্ষুধার কারণে মুত্যু ঝুঁকিতে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, কোভিড -১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে বৃহস্পতিবার মহাসচিব বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে।

গুতেরেস বলেন, তিন ডজনের বেশি দেশের ৩০ মিলিয়ন লোক দুর্ভিক্ষ ঘোষণা থেকে মাত্র এক পা দূরে রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড- ১৯ মহামারি এই পরিস্থিতি আরো তীব্র করেছে।

মহাসচিব বলেন, আমার একটি সাধারণ বার্তা হচ্ছে যদি আপনারা লোকদের খাবার দিতে না পারেন, আপনাদের সংঘাতের মুখোমুখি হতে হবে।

২০২০ সালের শেষের দিকে দ্বন্দ্ব ও অস্থিরতায় ৮৮ মিলিয়নের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়।

এ বছর এই অস্থিরতা আরো ২০ শতাংশ বাড়ছে। ২০২১ সালে এই সংকট আরো তীব্র হতে পারে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন