POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে দ্বিতীয় ধাপে কিশোর গ্যাংয়ের সদস্য আটক

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ১১:১১ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণে দ্বিতীয় ধাপে পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। অতঃপর আটককৃত প্রত্যেকের মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

আজ ১০ই মার্চ মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়ার নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করেন এস আই রুহুল আমিন সহ সঙ্গীয় ফোর্স।

জানা যায় যে, পুলিশের সক্রিয় টিম মতলব পৌর এলাকার নিউ হোস্টেল মাঠ, কাজলী সিনেমা হলের মোড়, মতলব বাইপাস সড়ক ও বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা মাধ্যমে কিশোর গ্যাংয়ের ১৭ জনকে আটক করে। পরবর্তীতে আটককৃত প্রত্যেক কিশোরকে স্ব স্ব অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে হস্থান্তর করা হয়।
উল্লেখ্য যে, এর আগেও গত ৪ মার্চ পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছিল।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে উঠতি বয়সী ছেলেরা আড্ডায় মেতে থেকে অপরাধে জড়িয়ে পড়ছে। আজ যাদের আটক করা হয়েছিল তাদের অভিভাবকদের মুঠোফোনে ডেকে এনে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে এবং সর্বদা সন্তানের খোঁজ খবর রাখতে বলা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন