হাজীগঞ্জ উপজেলার বিরল প্রজাতির মাছ দেখে তোলপাড়। মাছটির নাম শাঁখার ফিস নামে পরিচিত।
বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের হরিপুর গ্রামের হীরা মেম্বারের বাড়ির পুকুরে মাছটি পাওয়া গেছে।
বিরল প্রজাতির এ মাছ ওই এলাকার ভুট্টু নামের এক মাছ চাষী অন্যান্য মাছের পোনার সাথে নিয়ে আসে। তা দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে মাছটি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাছটি দেখে উপজেলা মৎস কর্মকর্তাকে অবহিত করেন। মৎস্য অফিস মাছটি খাওয়া যাবে এমন তথ্য দেন । মাছটির নাম জানলো (শাঁখার ফিস)।
পরে মাছটি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির ইমাম হোসেন সর্দার উচিৎ মূল্যে ক্রয় করেন। এখন ইমাম হোসেনের বাাড়ীতে এ মাছ দেখতে দর্শনার্থীরা ভীড় করছে।
চাষী ভুট্ট জানান, আমি মাছ চাষ করি। কিন্তু এ মাছ আমার পুকুরে কি ভাবে আসল তা জানা নাই। তবে এ মাছগুলো সাগরে থাকে।
মোহাম্মদপুর-আহাম্মদপুর গ্রামের আমিন ফকির ও মোজাম্মেল হক কাজল স্থায়ী বাসিন্দা বলেন, বিরল প্রজাতির মাছ দেখে খুবই ভালো লাগছে। তবে যারাই মাছটির কথা শুনে সবাই মাছটি দেখতে আসছে।
ক্রেতা ইমাম হোসেন বলেন, মাছটি সুন্দরও বিরল প্রজাতির দেখে যত্ন করে রেখে দিয়েছি। দর্শনার্থীরা দেখতে আসে। আমার ভালো লাগে।