POPULAR BD NEWS
Popular BD News Logo

২৪ ঘণ্টায় করো না শনাক্ত হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: মার্চ ১০, ২০২১ | সময়: ৪:০৯ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা হাজার ছাড়াল। এ সময় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৮ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

গতকাল মঙ্গলবার করোনায় সংক্রমিত হয়ে মারা যান ১৩ জন। আর করোনা শনাক্ত হয় ৯১২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত বেড়েছে। তবে মৃত্যু কমেছে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন