POPULAR BD NEWS
Popular BD News Logo

স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৯, ২০২১ | সময়: ১২:৫২ অপরাহ্ণ

যশোরের বাঘারপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি রিয়াজসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, ধর্ষণ মামলার মূল আসামি উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াজ হোসেনকে (২৭) তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে দুই সহযোগী বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের আবু হোসেনের ছেলে শাকিল আহমেদকে (১৮) নিজ এলাকা থেকে ও যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন হোসেনকে (৩০) ঝুমঝুমপুর বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি ফিরোজ উদ্দীন আরো জানান, মামলার মূল আসামি রিয়াজ সরদার নিজের নাম পরিচয় গোপন রেখে শুভ নাম ব্যবহার করে ওই স্কুলছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলেন। নাম বিভ্রান্তির কারণে আসামিকে ধরতে কিছুটা সমস্যায় পড়তে হয়।

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। এর আগে সোমবার (৮ মার্চ) রাতে নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াজ হোসেনের সাথে মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে যশোর সদর উপজেলার এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে দুজনের মধ্যে সংখ্যতা গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ৭ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় নিয়ে একটি বাঁশ বাগানের ভেতরে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন