POPULAR BD NEWS
Popular BD News Logo

নিখোঁজ শিশু মিম, পরিবার দিশেহারা

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: মার্চ ৯, ২০২১ | সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

চারিদিকে অপরিচিত মুখের ভিড়ে মা বাবা ও স্বজনদেরকে খুঁজছে অবুঝ শিশু মিম। শিশুটির বয়স আনুমানিক ৯/১০ বছর। শিশুটির চোখে মুখে আতঙ্ক। মায়ের কাছে যাওয়ার জন‌্য ব‌্যাকুল। অথচ আতঙ্ক ও দিশেহারা অবস্থায় নিজের নাম মা বাবার ও গ্রামের ঠিকানা পর্যন্ত বলতে পারছে।

নিখোঁজ ভিকটিম মিম বলেন, তার বয়স ৯-১০ বৎসর হবে, পিতা-মৃত রুবেল, মাতা- লাইলী, ঠিকানা- ধোলাইখাল, থানা- সূত্রাপুর, ডিএমপি ঢাকা

গত০৫/০৩/২০২১ ফরিদগঞ্জ থানাধীন হর্নি দূর্গাপুর গ্রামে স্থানীয় জনগন ও গ্রাম পুলিশ তাকে ফরিদগঞ্জ থানায় পৌঁছে দেয়।

থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তাকে রাখা হয়েছে শিশুটিকে। সেখানকার পুলিশ সদস‌্যদের কেউ তাকে চকলেট কেউ বা চিপস কিনে দিচ্ছেন। কিন্তু একটু পরপরই তার মুখে একটিই কথা, ‘মার কাছে যাব।’আজ (০৮ মার্চ)সোমবার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদ হোসেন জানান, গত (০৫ মার্চ) হর্নি দূর্গাপুর থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় জনগন ও গ্রাম পুলিশ। ইতো মধ্যে শিশুটির নাম ছবি ও বয়স উল্লেখ করে বিভিন্ন জেলায় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত তার স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। স্বজনদের খুঁজে তাদের হাতে শিশুটিকে তুলে দিতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি শহিদ হোসেন।

মেয়েটির পরিবারের সন্ধান চাই! যদি কেহ এই মেয়েটিকে চিনেন অথবা তার পরিবারের কাহারো সম্পর্কে কোন তথ্য/মোবাইল নাম্বার থাকে, তাহলে অফিসার ইনচার্জ(ওসি)ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এর মোবাইলঃ ০১৩২০-১১৬১২৭ তে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন