ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে শাহরাস্তি থানা পুলিশের আনন্দ উদযাপন আয়োজন করা হয়। এলডিসি থেকে উন্নয়ন শীল দেশ সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করতে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন শাহরাস্তি হাজিগঞ্জ মাননীয় সংসদ মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।
সভাপতিত্ব করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, প্রধান অতিথি কচুয়া সার্কেল কর্মরত সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি পৌরসভা মেয়র হাজী আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ,বিটপুলিশের সভাপতি অধ্যাপক এমএ আউয়াল মজুমদার ,শাহরাস্তি থানা তদন্ত মোহাম্মদ মোর্শেদুল আলাম ভূঞা ,আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সকল পক্ষে বক্তব্য রাখেন ওমর ফারুক দর্জি, অনুষ্ঠানটির সংস্কৃতির প্রোগ্রামের মাধ্যমে সমাপ্ত করা হয়।