POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ করলেন তৃতীয় লিঙ্গের তাসনুভা আনান শিশির

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৮, ২০২১ | সময়: ২:৫০ অপরাহ্ণ

প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ করলেন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ। সোমবার (৮ মার্চ) নারী দিবসে বৈশাখী টেলিভিশনে সংবাদপাঠ করেন তাসনুভা আনান শিশির।

বৈশাখী টেলিভিশন জানিয়েছে, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির দুপুর ১২টায় সংবাদ পাঠ করেন এবং বিকেল ৪টার বুলেটিনে তাকে আবারও দেখা যাবে।

খবর পড়ার শুরুতেই শিশির বলেন, দেশের গণমাধ্যম, বৈশাখী টেলিভিশন ও আমার জন্য আজ একটি মাইলফলক ছোঁয়ার দিন। চিরকালীন অচলায়তন ভেঙ্গে বৈশাখী টিভির এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।

বৈশাখী টেলিভিশনের এ উদ্যোগটি গত কয়েক দিন ধরেই বেশ আলোচনায় রয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ সংবাদ পাঠ করেন। বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে দেখছে দেশের সকল পর্যায়ের মানুষ।

তৃতীয় লিঙ্গের মানুষদের আমাদের সমাজে যেভাবে অবহেলার চোখে দেখা হয়, এ উদ্যোগের মধ্য দিয়ে তার অবসান ঘটবে বলেই মনে করছেন সবাই।

যোগ্যতা অর্জন করলে সম্মানিত অবস্থানে পৌঁছানো প্রতিটি মানুষের পক্ষেই যে সম্ভব, তার নজির স্থাপন হবে তাসনুভার সংবাদ পাঠের মধ্য দিয়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন